1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ব্রিটিশ এমপিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

ব্রিটিশ এমপিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার

  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩২৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের আলাপের সময় একথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এতদিন একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি ও একজন ভুয়া স্পিকার ছিল। পুরো দেশের মানুষ এখন তাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে, এতদিন তাদের মুখ জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল।’’

প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপে আগামী  নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া নিয়েও কথা বলেন রূপা হক। এ সময় নতুন বাংলাদেশ দেখে তিনি উৎসাহিত হয়েছেন বলে জানান।

অধ্যাপক ইউনূস তাকে বলেন, পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে- তা হলো এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের মাঝামাঝি। তিনি বলেন, জনগণ কতটুকু সংস্কার চায়, তার ওপর নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নির্ভর করছে।

রূপা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION