1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
খসড়া তালিকা প্রকাশ, যুক্ত হচ্ছে ১৮ লাখের বেশি ভোটার - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

খসড়া তালিকা প্রকাশ, যুক্ত হচ্ছে ১৮ লাখের বেশি ভোটার

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩০৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : হালনাগাদ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদে নতুন ভোটার যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এ তালিকা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। শতকরার হিসাবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ। দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২।

এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। এ ছাড়া ৯৯৪ জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার।

ইসি সূত্র জানায়, খসড়া ভোটার তালিকা কেন্দ্রীয়ভাবে প্রকাশের পর পরই ইসির মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয়ে প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া আবেদন ৩০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। পরে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, খসড়া প্রকাশের পর ২ মার্চ পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। পাশাপাশি ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ২ মার্চ প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন এবং নারী ভোটার ছিল ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। এ ছাড়া ওই তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ছিল ৯৩২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION