1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সচিবালয়ে আগুনের বিষয় চক্রান্ত কিনা তা খতিয়ে দেখা হবে: সারজিস আলম - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

সচিবালয়ে আগুনের বিষয় চক্রান্ত কিনা তা খতিয়ে দেখা হবে: সারজিস আলম

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনাটি ষড়যন্ত্রমূলক; এটা আমরা নিশ্চিত। তবে অন্য কোনো চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখা হবে। কিভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে।

 

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির রাইজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জাতীয় নাগরিক কমিটি প্রসঙ্গে সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক কমিটিকে আমরা মনে করি রাজনৈতিক একটি শক্তি। বাংলাদেশের এই অভ্যুত্থানপরবর্তী সময়ে জনগণের যে একটি চাহিদা তৈরি হয়েছে সেটি তারা তা অনুভব করে যে বাংলাদেশে নতুন কিছু দরকার। সে জায়গা থেকে এক বা একাধিক রাজনৈতিক দল আসতে পারে; কিন্তু জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়। আমরা জনগণের চাহিদা অনুযায়ী যে কাজটি করতে পারে, একাধিক কাজের মধ্যে একটি কাজ হতে পারে লিডার তৈরি করা। ভালো একটা জেনারেশন তৈরি করতে জাতীয় নাগরিক কমিটি কাজ করবে।

 

তিনি বলেন, এ কমিটি দেশের বিভিন্নভাবে গড়ে উঠা যে প্লাটফর্মগুলো রয়েছে তাদের যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি তাদের জন্য কাজ করবে। আমরা মনে করি বাংলাদেশের বিভিন্ন শক্তি বিভিন্ন স্থানে রয়েছে কিন্তু একটি নির্দিষ্ট সুসম্পন্ন প্ল্যাটফর্মে এসে দেশের জন্য কাজ করার যে সুযোগ এ সুযোগটি এতদিন ধরে হয়ে উঠেনি। অভ্যুত্থানপরবর্তী সময়ে এ দেশের ছাত্র-জনতা, নাগরিক, এভাবে প্ল্যাটফর্মের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছে। আগামীতে জাতীয় নাগরিক কমিটি হবে ওই প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের লিডারশিপগুলো তৈরি হবে। লিডারশিপগুলো সেখানে পরিচর্যা করা হবে।

 

সচিবালয়ে ১শ মিটার দূরত্বে দুটি রুমে আগুন লাগার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম প্রশ্ন রেখে বলেন, সচিবালয়ে এত বড় একটা বিল্ডিং এক রুমে আগুন জ্বলছে আরেক রুমে আগুন জ্বলছে মধ্যবর্তী পার্থক্য ১শ মিটার। এটা কিভাবে সম্ভব? আগুন নির্দিষ্ট একটি জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এটি হওয়ার কথা ছিল কিন্তু এমন ২টি রুমে আগুন জ্বলছে যে রুমগুলো হচ্ছে এ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া আমাদের সহযোদ্ধারা যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছেন। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের রুম কিভাবে জ্বলেপুড়ে শেষ হয়ে গেছে তা আপনারা দেখেছেন। ইতোমধ্যে সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃতদেহ পাওয়া গেছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ওই রুমটিতে পাওয়া যায়?

 

সারজিস আলম আরও বলেন, আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি আমাদের নিজেদের ভিতরে যৌক্তিক বিষয়গুলো নিয়ে অযৌক্তিক যে বিতর্ক বা মতপার্থক্য এগুলোর সুযোগ কিন্তু খুনি হাসিনার দোসরা নিচ্ছে। এখন আমরা যদি নিজেদের ভেতরে একটি যৌক্তিক সময় নিয়ে বিভাজন শুরু করি তাহলে এভাবে নানা অপকর্ম করার সুযোগ নেবে হাসিনার দোসররা। আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি, সচিবালয়ের যে আমলারা ছিল এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে রেখেছিল। তাদের একটা বড় অংশ সব অন্যায় অপকর্মকে বিগত ১৬ বছর ধরে বৈধতা দিয়েছে। এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিসগুলোতে খুনি হাসিনার যে পারিবারিক তন্ত্র সেটি চালিয়েছে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে পুঁজি করে ঠাকুরগাঁওয়ে মামলা বাণিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে মানুষকে জিম্মি করা হচ্ছে। মামলায় নাম দেওয়ার সময় টাকা আবার মামলা থেকে নাম কাটার সময় টাকা নেওয়া হচ্ছে। বড় বড় ব্যবসায়ীদের বাসায় ডেকে নিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এসবের জন্য এত মানুষ শহিদ হয়নি।

 

ঠাকুরগাঁও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ঠাকুরগাঁও রাইজিং বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক, সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION