1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি ছালাম খান - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি ছালাম খান

  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩১২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এ কর্মরত জেলা জজ আ. ছালাম খানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আ. ছালাম খান এর আগে বিচারক (জেলা জজ) হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ খুলনা দায়িত্ব পালন করেছেন।

জেলা জজ আ. ছালাম খান ১৮তম বিসিএস এ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৮-৮৯ সেশনের ছাত্র ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত, যেটি ৭টি বিভাগীয় কার্যালয়, ৬৪টি জেলা কার্যালয়, ৭টি ইমাম প্রশিক্ষণ কেন্দ্র এবং ২৯টি ইসলামিক প্রচারণা কেন্দ্রের সহায়তায় কার্যক্রমসমূহ বাস্তবায়ন করে।

এর আগে গত ৬ নভেম্বর বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে যোগদান করতে দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION