1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যে শর্তে জামিন পেলেন পি কে হালদার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

যে শর্তে জামিন পেলেন পি কে হালদার

  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) তিনজন জামিন পেয়েছেন কলকাতার ব্যাঙ্কশাল আদালতে।  অন্য দুইজন হলেন- স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি।

শুক্রবার তাদের জামিন দেওয়া হয়।  প্রত্যেককে ১০ লাখ রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করেন আদালত। একইসঙ্গে শর্ত দেওয়া হয়েছে- মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এ সময়ের মধ্যে রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না।

বিষয়টি নিশ্চিত করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশে পি কে হালদারের যে দণ্ডাদেশ, তার কোনো নথি যেহেতু জমা দেওয়া যায়নি, তাই পি কে হালদারকে জামিন দিয়েছেন বিচারক।

এদিকে এর আগে গত ২৭ নভেম্বর জামিন পেয়েছিলেন পি কে হালদারের ভাই প্রানেশ হালাদার, আমিনা সুলতানা ওরফে শর্মি হালদার ও ইমন হোসেন।

২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেফতার করে ইডি। এরপর থেকে দেশটিতেই কারাবন্দি ছিলেন তারা। অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে এ ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION