1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বাধা নেই: বদিউল আলম - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বাধা নেই: বদিউল আলম

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোকে কোনো বাধা-বিপত্তি দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন। যে কারণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে সাংবাদিকদের এমন প্রশ্নে বদিউল আলম বলেন, আপনাদের মতো আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি। তবে আমি তো কোনো বাধা দেখছি না। তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখছি না। আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যারা সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে। কোনোরকম বাধা দেওয়া হবে না। আমি আশা করি, সব দল নির্বাচনে অংশ নেবে।

সকল রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও উল্লেখ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION