1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকা-খুলনা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন চলবে ২৪ ডিসেম্বর - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

ঢাকা-খুলনা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন চলবে ২৪ ডিসেম্বর

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ঢাকা থেকে খুলনা ও বেনাপোলে রুটে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। এর মধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচলের দ্বার খুলবে।

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কার্যালয় থেকে উপপরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক মো. মামুনুল ইসলাম।

মামুনুল হক বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর থেকেই আমাদের প্রস্তুতি ছিল। কিছু জটিলতা ছিল, সেগুলো দূর হয়েছে। নতুন রুটটি খুলনা থেকে যাত্রা শুরু করে যশোরের সিঙ্গিয়া থেকে নড়াইল হয়ে মধুমতি সেতু পার হয়ে গোপালগঞ্জের কাশিয়ানি, সেখান থেকে ফরিদপুরের ভাঙা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় যাবে। ট্রেনটি পরবর্তীতে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোলে যাবে। একইভাবে বেনাপোল থেকে ঢাকা ও বিকেলে ঢাকা থেকে খুলনায় ফিরবে। খুলনা থেকে ঢাকা পর্যন্ত এবং বেনাপোল থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগেবে সাড়ে তিন থেকে চার ঘণ্টা। সুন্দরবন এক্সপ্রেসে যেখানে ৩৭৬ কিলোমিটার দূরত্ব ছিল, সেখানে নতুন এ রুটের দূরত্ব হবে ২০৮ কিলোমিটার।

তিনি বলেন, আমাদের সারা দেশেই রেল চালানোর চাহিদা আছে। এ কারণে সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস আগে যেভাবে ঢাকায় যেতো সেভাবেই আগের মতো ট্রেন দুটি ঢাকায় যাতায়াত করবে।

এদিকে খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, আগামী ২৪ ডিসেম্বর থেকে নতুন রুটে ট্রেন চলবে বলে আমরা জানতে পেরেছি। যাত্রীদের মধ্যে নতুন এই ট্রেন নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে লোকবল নিয়োগ ও অন্যান্য পারিপার্শ্বিক বিষয়গুলো সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION