1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ১১তম ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৮ ডিসেম্বর) কায়রোর স্থানীয় সময় বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং থেকে বলা হয়েছে, বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানিয়েছেন মিসরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে প্রধান উপদেষ্টা তার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছেন।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল রাতে মিসরের উদ্দেশে রওনা হয়েছিলেন।

‘তরুণদের বিনিয়োগ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তা : আগামীর অর্থনীতি গঠন’ প্রতিপাদ্য সামনে রেখে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে আজাদ বলেন, বাংলাদেশ ছাড়াও তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকারপ্রধানরা ডি-৮ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তরুণদের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছেন। এ জন্য তিনি বৈশ্বিক এই ফোরামে তরুণ উন্নয়ন বিষয়ে কাজ করার সুযোগ পাবেন। সম্মেলনের প্রতিপাদ্যের বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

ডেভেলপিং-৮ বা ডি-৮ নামে পরিচিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা উৎসাহিত করে। এই রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মতো মুসলিমপ্রধান দেশগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION