1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফের জাতিসংঘ সিডিপির সদস্য হলেন দেবপ্রিয় ভট্টাচার্য - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

ফের জাতিসংঘ সিডিপির সদস্য হলেন দেবপ্রিয় ভট্টাচার্য

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : টানা তৃতীয়বার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্টের (সিডিপি) সদস্য হলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজির আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তাকে ১ জানুয়ারি থেকে আগামী তিন বছরের জন্য এ সদস্য পদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে মনোনয়ন দিয়েছেন। ২০১৮ সাল থেকে দেবপ্রিয় ভট্টাচার্য এই কমিটির সদস্য। এবার নিয়ে টানা তৃতীয়বার এই নিয়োগ পেলেন তিনি। কমিটিতে তিনি ব্যক্তি সদস্য হিসেবে কাজ করবেন।

সিপিডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসোক) সহায়ক কমিটি হচ্ছে সিডিপি। আন্তর্জাতিক পরিসরে উন্নয়ন নীতি নিয়ে ইকোসোককে পরামর্শ দিয়ে থাকে এই কমিটি। এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সহায়তা দেয় সিডিপি।

সিডিপির কাজের মধ্যে আরও যা আছে তা হলো- তিন বছর অন্তর স্বল্পোন্নত দেশ বা এলডিসি নিয়ে পর্যালোচনা করা। এ বিষয়ে ইকোসোক ও জাতিসংঘের সাধারণ পরিষদকে পরামর্শ দেওয়া, কারা এলডিসিভুক্ত হতে পারে বা কারা এই তালিকা থেকে উত্তরণের সক্ষমতা অর্জন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিডিপির নতুন এই কমিটি অন্যান্য বিষয়ের সঙ্গে ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের বিষয়টি পর্যালোচনা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION