1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকায় ভারতীয় হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদার - Bangladesh Khabor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

ঢাকায় ভারতীয় হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদার

  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। এই কর্মসূচি ঘিরে ভারতীয় হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় হাইকমিশনে প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রাজধানীর শাহজাদপুর বাঁশতলায় ব্যাপক নিরাপত্তাবলয় দেখা গেছে। বাঁশতলা থেকে ভারতীয় হাইকমিশনগামী রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, বাঁশতলা থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখী রাস্তায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দারা পরিচয় দিয়ে চলাচল করতে পারছেন।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ সাংবাদিকদের বলেন, গতকাল (সোমবার) আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ (মঙ্গলবার) দুপুর ২টার দিকে ভারতীয় দূতাবাস (হাইকমিশন) ঘেরাও করার কর্মসূচি ডেকেছে।তাই এই এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল (২ ডিসেম্বর) দুপুরে ভারতের আগরতলার রাজধানী ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। ভাঙচুর, ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানো হয়। এর প্রতিবাদে এই ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION