1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে নিষিদ্ধ চায়না জাল ও শর্ট লাইট ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স গোপালগঞ্জে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২৫ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ও প্রণোদনা প্যাকেজ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের সোনারগাঁয়ে রাস্তার কাজের শুভ উদ্বোধন জ্বালানি তেল নিয়ে নতুন বার্তা

৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে

  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪২০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে অভিযোগ জানিয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, কারাগারে তাকে ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক একরামুল হক তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য আদালতে হাজির করা হয় পলককে। এ সময় পলক আদালতের উদ্দেশ্যে কিছু বলতে চান।

আদালত অনুমতি দিলে তিনি জানান, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎসহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে না সে। এ কারাগারে বেশিরভাগ ফাসির দণ্ডপ্রাপ্ত। তাদের মধ্যে তাকে রাখা হয়েছে।

এ সময় আদালত পলককে লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন। পরে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর তোপখানা রোডে রিয়াজুলকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন রিয়াজুলের পূর্বপরিচিত বিল্লাল হোসেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION