1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশের বাহির থেকে গভীর ষড়যন্ত্র চলছে : প্রিন্স - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে নিষিদ্ধ চায়না জাল ও শর্ট লাইট ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স গোপালগঞ্জে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২৫ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ও প্রণোদনা প্যাকেজ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের সোনারগাঁয়ে রাস্তার কাজের শুভ উদ্বোধন জ্বালানি তেল নিয়ে নতুন বার্তা

দেশের বাহির থেকে গভীর ষড়যন্ত্র চলছে : প্রিন্স

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৫৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট:বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ছাত্র-গণবিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র শক্ত হাতে দমন করতে হবে।

 

 

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে বাংলাদেশের বাহির থেকে গভীর ষড়যন্ত্র চলছে। ডিসেম্বর মাসে আরও চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে। মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদ এবং ছাত্র-গণবিপ্লবের হাজার হাজার ছাত্র-জনতার রক্তের শপথ, সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগ জাসাস-এ কর্মসূচির আয়োজন করো।

 

 

আলোচনা সভায় এমরান সালেহ প্রিন্স জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরের মতো ৭ নভেম্বর জাতীয় জীবনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিবস। আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তি ৭ নভেম্বরকে ভয় পায় বলেই গত ১৫ বছরে তারা সিপাহী-জনতার বিপ্লবের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি।

জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকোনুজ্জামান সরকার রোকন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

আলোচনা সভার পর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION