1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচন কমিশন থেকে নামানো হলো শেখ মুজিবের ছবি - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নির্বাচন কমিশন থেকে নামানো হলো শেখ মুজিবের ছবি

  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৭৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ভবনের সম্মেলন কক্ষ থেকে নামিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি।

রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের বিফ্রিংয়ের আগে এ ঘটনা ঘটে।

এর আগে রোববার শপথ নিয়ে বিকাল প্রায় ৩ টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য চার নির্বাচন কমিশনার। এসময় ইসি কর্মকর্তারা নির্বাচন কমিশনারদের ফুল দিয়ে বরণ করে নেন। নির্বাচন কমিশনে প্রবেশের এক ঘণ্টারও বেশি সময় পর ইসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন। কিন্তু সংবাদ সম্মেলনের ঠিক পাঁচ মিনিট আগে সম্মেলন কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন ইসির কর্মচারীর।

জানা যায়, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সাড়ে তিনটায় শুরু হবার কথা থাকলেও আনুষ্ঠানিকতা ও মধ্যাহ্নভোজের কারণে ব্রিফিং বিলম্বিত হয়। বিকাল ৪টার পরপরই কমিশনের দুই কর্মী নির্বাচন ভবনের পঞ্চম তলায় ওই সম্মেলন কক্ষে এসে বঙ্গবন্ধুর ছবিটি খুলে ফেলেন। পরে ৪টা ১৫ মিনিটের পর সংবাদ সম্মেলন শুরু হয়।

এর আগে দুপুরে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION