1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দ্বিতীয় শহিদ ওয়াসিমের নাম পাঠ্যপুস্তকে না রাখা চরম বৈষম্যমূলক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে নিষিদ্ধ চায়না জাল ও শর্ট লাইট ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স গোপালগঞ্জে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২৫ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ও প্রণোদনা প্যাকেজ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের সোনারগাঁয়ে রাস্তার কাজের শুভ উদ্বোধন জ্বালানি তেল নিয়ে নতুন বার্তা

দ্বিতীয় শহিদ ওয়াসিমের নাম পাঠ্যপুস্তকে না রাখা চরম বৈষম্যমূলক

  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৫০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যপুস্তকে শহিদ আবু সাঈদ এবং মীর মুগ্ধের নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলেও গণঅভ্যুত্থানে দ্বিতীয় শহিদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য শহিদ ওয়াসিম আকরামের নাম বাদ দেওয়া চরম বৈষম্যমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিএনপির ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, শহিদ ওয়াসিম আকরাম ছাত্রদলের নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একনিষ্ঠ কর্মী হওয়ার কারণেই তার নাম পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ এবং সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্ররাজনীতির রূপরেখা নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি আরও বলেন, ‘আবু সাইদ, ওয়াসিম ও মুগ্ধ- এই তিনজন বীর শহিদ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের আইকনে পরিণত হয়েছিল। তাদের আত্মত্যাগ আরও দুই হাজারেরও অধিক বীর শহিদদের অনুপ্রাণিত করেছে। তরুণ প্রজন্মকে সাহসের প্রেরণা দিয়েছে। কিন্তু ছাত্রদলের নেতা হওয়ার কারণে দ্বিতীয় শহিদ হওয়া সত্ত্বেও শহিদ ওয়াসিম আকরামের নামটি বিষয়ে সরকার অবহেলা করছে।তারা পাঠ্যপুস্তক থেকে বাদ দিচ্ছে, সরকারি কোনো সভা-সমাবেশেও শহিদ ওয়াসিম আকরামের নাম স্মরণ করা হয় না। ছাত্রদল পরিচয়ে শহিদ হওয়ার কারণে কোনো শহিদের প্রতি বৈষম্য করা গণঅভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থি।’

এর আগে ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদপুরের কলেজ দুটির সাধারণ শিক্ষার্থীদের কাছে ভবিষ্যতে ছাত্ররাজনীতির রূপরেখা কেমন হওয়া উচিত- তা জানতে চান। শিক্ষার্থীরা অতীতে ছাত্রলীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ভীতিকর দিক তুলে ধরেন।

ছাত্রদল সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, ছাত্রদল জোর করে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করানো, সিট বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাসের রাজনীতি করবে না। ছাত্রদল একুশ শতকের উপযোগী মেধাভিত্তিক কল্যাণমুখী গণতান্ত্রিক রাজনীতি চর্চা নিশ্চিত করবে। সেই লক্ষ্যে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদল নেতারা ছুটে যাচ্ছে বলে নাছির উদ্দীন জানান।

 

তিনি এ সময় শিক্ষার্থীদের মাঝে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা সংবলিত লিফলেট বিতরণ করেন। রাষ্ট্র সংস্কার বিষয়ে বিএনপি এবং তারেক রহমানের চিন্তাভাবনা সাধারণ শিক্ষার্থীদের কাছে ব্যাখ্যা করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ছাত্রদলের বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চার কারণে ছাত্ররাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের ভীতি কাটতে শুরু করেছে। কোনো ক্যাম্পাসে কাউকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতো কলুষিত রাজনীতির চর্চা করতে দেওয়া হবে না। ছাত্রলীগ এবং ছাত্রলীগের কলঙ্কিত রাজনীতিকে সারা দেশের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION