1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুর্নীতি মামলা থেকে খালাস সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন - Bangladesh Khabor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

দুর্নীতি মামলা থেকে খালাস সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন

  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৮১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে দুর্নীতির মামলা থেকে খালাস দিয়েছে ঢাকার একটি আদালত।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর আলতাফ হোসেনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।

তদন্তের পর কমিশন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শালের বিরুদ্ধে ২ কোটি ৫৬ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং ৫৯ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনে।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলতাফ হোসেনের উপস্থিতিতে তাকে খালাসের আদেশ দেন।

আদেশের পর বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, তাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছিল এবং আদালত তাকে ন্যায়বিচার দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION