1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকারের উচিত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সরকারের উচিত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা

  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন কমিশন, আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করাই এদেশের মানুষের জন্য কল্যাণকর।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল আওয়ামী লীগের ১৬ বছরসহ জুলাই-আগস্ট আন্দোলনে যারা আহত ও শহিদ হয়েছেন, তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানান।

মির্জা ফখরুল বলেন, চ্যালেঞ্জ শুধু অন্তর্বর্তী সরকারের নয়। এই চ্যালেঞ্জ সামনের দিকে যে সরকার আসছে তাদেরও।

মির্জা ফখরুল বলেন, এখন কঠিন সময় পার করছি আমরা। সতর্কতার সঙ্গে এই সময় অতিক্রম করতে হবে।

বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কার শেষ করে উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তারা কাজ করে যাচ্ছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি।

মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলতে চাই- মানুষের আকাঙ্ক্ষা গণতন্ত্র, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সময় যত বেশি যাবে, তত সমস্যা বেশি তৈরি হবে। নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা। নির্বাচন কমিশন, আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা এদেশের মানুষের জন্য কল্যাণকর।

দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই-সংগ্রাম চালিয়ে গেছি এবং যাব জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যেন আমরা পিছিয়ে না পড়ি, সে বিষয়টা খেয়াল রাখতে হবে।

এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ডা এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, আব্দুস সালাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION