1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফের ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান - Bangladesh Khabor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

ফের ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৯৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ আট বছর পর ফের লাল গোলাপ নিয়ে ফিরছেন শফিক রেহমান। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইতিমধ্যে অনুষ্ঠানটির দুটি পর্ব রেকর্ড করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।

শফিক রেহমান সবচেয়ে বেশি আলোচনায় আসেন লাল গোলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিটিভিতে লাল গোলাপ অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো। এই অনুষ্ঠানটিতে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন।

সমসাময়িক দেশী বিদেশি ঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয়। কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদনও থাকে। পাশাপাশি দেখানো হয় বিভিন্ন সিনেমার অংশবিশেষ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় ২০২৩ সালের অগাস্টে শফিক রেহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০১৬ সালে তাকে পাঁচ মাস কারাগারেও থাকতে হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের ছয় বছরের প্রবাসজীবন থেকে ১৮ আগস্ট দেশে ফেরেন শফিক রেহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION