1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টকশোতে নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে অতিথি করায় সারজিস-হাসনাতের ক্ষোভ - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

টকশোতে নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে অতিথি করায় সারজিস-হাসনাতের ক্ষোভ

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৭৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট:যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানার অনলাইন টকশোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে অতিথি করার ঘোষণায় বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

 

 

ঠিকানার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আলোচিত সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। প্রতি বৃহস্পতিবার রাতে একটি টকশোর উপস্থাপনা করেন তিনি। এবার সেই অনলাইন টকশোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে অতিথি করা হয়েছে। আগামীকাল রাতে এই টকশো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।

 

 

বুধবার (৬ নভেম্বর) নিজেদের ফেসবুক আইডিতে পৃথক পোস্টে এবিষয়ে নিজেদের অবস্থান জানান হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

 

 

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ‘নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হলো।’

 

 

সারজিস আলম লেখেন, ‘খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সঙ্গে টকশো করেছেন? এটা আমাদের ২ হাজারের অধিক শহিদের সঙ্গে বেইমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সাথে বেইমানি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION