1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির প্রথম আসামি সাবেক ডিসি জসিম - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির প্রথম আসামি সাবেক ডিসি জসিম

  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৯০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট:ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার দুপুরে প্রথমবারের মতো জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার কাউকে ট্রাইব্যুনালে হাজির করা হলো।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার নেতৃত্বে ছিলেন পুলিশের সাবেক ডিসি জসীম উদ্দীন মোল্লা। তার বিরুদ্ধে শহিদ পরিবারের সদস্যরা অভিযোগ দায়েরের পর তদন্ত সংস্থা তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গতকাল (বুধবার) তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিভিন্ন মামলায় গ্রেফতার ২০ জনকে ২৭ অক্টোবর হাজির করতে নির্দেশ দেন তিন বিচারপতির ট্রাইব্যুনাল।

সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, দীপু মনি, ফারুক খানসহ ১৪ জনকে ১৮ নভেম্বর হাজিরের নির্দেশ দেন। আর সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কমকর্তা জিয়াউল আহসানসহ আরও ছয়জনকে ২০ নভেম্বর হাজির করতে বলা হয়।

এ ছাড়া গত ২৭ অক্টোবর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION