1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ.লীগ নেতাদের প্রতি মামুনুল হকের ২ পরামর্শ - Bangladesh Khabor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

আ.লীগ নেতাদের প্রতি মামুনুল হকের ২ পরামর্শ

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক আওয়ামী লীগের রাজনীতিবিদদের উদ্দেশ্যে দুটি পরামর্শ দিয়েছেন।

শনিবার নেত্রকোনা শহরে বাংলাদেশ খেলাফত মজলিসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে মামুনুল হক বলেন, আওয়ামী লীগে যদি কোনো রাজনীতিবিদ থেকে থাকেন, আপনাদের যদি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনাদেরকে আমি দুটি পরামর্শ দিব।

এক নম্বর পরামর্শ, আপনাদের বড় অপরাধ হলো শেখ হাসিনার মতো একজন মানসিক বৈকল্যর স্বীকার মানুষকে কেন বছরের পর বছর জাতির ওপর চাপিয়ে রেখেছিলেন। এ জন্য আপনাদেরকে তওবা করতে হবে। আরেকটা পরামর্শ হলো, আওয়ামী লীগ নামটা পরিবর্তন করে ফেলেন। কারণ এই লীগ নামে যা কিছু হয়, সবকিছুই আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। এত হত্যা আর এত রক্তের দাগ নিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সামনে আসতে পারবে না।

মামুনুল হক আরও বলেন, সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার নজির ইতিহাসে পাওয়া কঠিন। আওয়ামী লীগ যেটা করত, রাতের আঁধারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের ছোবল মারত। আর দিনের আলোতে তারাই আবার ওঝা হয়ে ঝাড়তে আসত। এভাবে নাটক সাজিয়ে সংখ্যালঘুদের নির্যাতন চালিয়ে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। আবার তারা মায়া কান্না করে সংখ্যালঘুদের সহানুভূতি অর্জন করে তা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

তিনি আরও বলেন, এখন বাংলাদেশে শেখ হাসিনাও নাই, আওয়ামী লীগের রাজনীতিও নাই, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাও নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION