1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আন্দোলনে শহিদের সর্বশেষ সংখ্যা জানাল স্বাস্থ্য উপ-কমিটি - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

আন্দোলনে শহিদের সর্বশেষ সংখ্যা জানাল স্বাস্থ্য উপ-কমিটি

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: প্রথমে কোটা সংস্কার এবং পরে সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও অগাস্টে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় শহিদ ও আহতদের সর্বশেষ সংখ্যা জানাল স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি।

সর্বশেষ তথ্যমতে, সারা দেশে মোট ১৫৮১ জন শহিদ হয়েছেন বলে জানিয়েছে এ কমিটি। এছাড়া আহত হয়েছেন ৩১ হাজারের বেশি ছাত্র-জনতা

শনিবার বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপ-কমিটি, নাগরিক কমিটিসহ অংশীজনদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা। তারা জানান, অনেক আহতের তথ্য একাধিকবার এসেছে এবং অনেকের নাম এখনও এ তালিকায় যুক্ত হয়নি।

এ সময় স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় আমরা সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছি। আমাদের প্রাথমিক তালিকায় মোট ১,৫৮১ জনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক তালিকাটির তথ্য যাচাই-বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। তথ্য যাচাই-বাছাই করার পর এ কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করবে।’

তিনি বলেন, তালিকা প্রণয়নের কাজে আমাদের সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইসহ অন্য বেশ কয়েকটি সংস্থা। পাশাপাশি বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও তথ্য প্রদান করে আমাদের সহযোগিতা করেছেন, যা এ তালিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা শহিদ পরিবারকে ফোন দিয়ে বা সরাসরি যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত হয়েছি। তবে এখনও হয়ত আরও অনেক ব্যক্তি রয়েছেন যারা শহিদ হলেও তাদের নাম এ তালিকায় আসেনি। আমরা জেলা কমিটিগুলোর মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন প্রতিটি নাম ও তথ্য ভেরিফাই হয়ে আমাদের হাতে আসে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, আইটি টিমের ফরহাদ আলম ভূইয়া, আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইর নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION