1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে, জানালেন ড. ইউনূস - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে, জানালেন ড. ইউনূস

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট:কবে নাগাদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তা খোলাসা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যখন সবাই একটি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা হবে।

 

 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিচালক ক্রিস্টিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান ড. ইউনূস।

 

 

আইএমএফের প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ৬টি কমিশন গঠন করেছে। এসব কমিশনের কাজ হলো নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী ব্যবস্থা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারগুলো খুঁজে বের করা এবং তা অবহিত করা।

তিনি বলেন, কমিশনের দেওয়া প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। যখন সবাই এসব সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছবে এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

বৈঠকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট এসব সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করারও ইঙ্গিত দিয়েছেন।

 

 

ক্রিস্টিনা জর্জিয়েভা জানান, ইতোমধ্যে ঢাকায় তাদের একটি দল গেছে এবং দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এরপর তাদের পর্যবেক্ষণ নিয়ে আগামী মাসে আইএমএফের পরিচালনা পর্ষদ বৈঠকে বসবে।

 

 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন প্রধান উপদেষ্টা। তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION