1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আন্তর্জাতিক অপরাধ আইন, ১৯৭৩ সংশোধন জরুরি : আসিফ নজরুল - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক অপরাধ আইন, ১৯৭৩ সংশোধন জরুরি : আসিফ নজরুল

  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রতিশোধ নেওয়ার জন্য নয় বরং সুবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন, ১৯৭৩ সংশোধন জরুরি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধনে ৮টি প্রস্তাব তুলে ধরা হয়। খসড়া সংশোধনী প্রস্তাবে ৩টি নতুন ধারা ও ২টি উপধারা যুক্ত করা সহ ৩টি ধারায় সংশোধন প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাবে বলা হয় ৪এ, ১৩এ ও ২০এ নামে ৩টি নতুন ধারা, ৩(৩) ও ১২(২) নামে ২টি নতুন উপধারা যোগ করা এবং ৩(২)(এ), ৪(২) ও ১৯ ধারায় সংশোধন আনা যেতে পারে। এটি এখনও শুধু প্রস্তাবনা আকারেই রয়েছে। মতবিনিময় সভার পরও ইমেইলের মাধ্যমে মত জানাতে পারবেন আমন্ত্রিত বিশিষ্টজনরা।

ডা. আসিফ নজরুলের সভাপতিত্ব ও সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানী, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION