1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুই বিশ্ববিদ্যালয়ে হত্যা, যা বললেন হাসনাত আব্দুল্লাহ - Bangladesh Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১ বাউফলে গভীর রাতে আগুনে ৭ কুড়েঘর পুড়ে ছাই, নাশকতার অভিযোগ ব্যক্তিগত কারও ‘ফুয়েল পাশে’ জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

দুই বিশ্ববিদ্যালয়ে হত্যা, যা বললেন হাসনাত আব্দুল্লাহ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পৃথক দু’টির হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন- বিশ্ববিদ্যালয়গুলো হবে সন্ত্রাসী, হামলাকারী ও অপরাধী মুক্ত। ২২ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা হচ্ছে। দেশজুড়ে অন্যান্য ক্যাম্পাসও দ্রুত খোলা হবে। শিক্ষার্থীরা কোনো হামলাকারীর সাথে ক্লাস ও পরীক্ষায় বসতে পারে না। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের নৃশংস হামলাকারীদের বিরুদ্ধে এখনো কোনো মামলা করা হয়নি। প্রশাসনিকভাবে কোনো আইনগত ব্যবস্থাও নেওয়া হয়নি। তাই জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দ্বিতীয়ত, গত ১৬ বছরে ক্যাম্পাসে অনেকেই ফ্যাসিস্ট খুনি হাসিনার গুণ্ডাবাহিনীর দ্বারা নির্যাতিত হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারী শাসনামলে ছাত্রদল, ছাত্রশিবির কিংবা অন্যান্য রাজনৈতিক দলের যাঁরা হাসিনার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন, গণতন্ত্র, ন্যায় এবং সত্যের পক্ষে কথা বলেছেন তাঁরা অনেকেই নির্বিচারে মামলার শিকার হয়েছেন। অতীতে যারা খুনি হাসিনার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে লাঠিয়াল হিসেবে গণতন্ত্রের পক্ষে কথা বলা ব্যক্তিদের ওপর নির্যাতন করেছেন, সব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত সেসব নির্যাতকদেরও বিচারের আওতায় আনা। বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিয়ে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদের মামলা প্রত্যাহার করতে হবে। ট্যাগিংয়ের মাধ্যমে যারা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তাদেরও আইনগত প্রক্রিয়ায় বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, জাবিতে হামলার শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যু হয়। অন্যদিকে ঢাবিতে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়। পৃথক এ দু’টি মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে বিচার চাইলেন হাসনাত আব্দুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION