1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইউনিয়নকে অসাংবাদিক মুক্ত করতে হবে: শওকত মাহমুদ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ইউনিয়নকে অসাংবাদিক মুক্ত করতে হবে: শওকত মাহমুদ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেছেন, ইউনিয়নের ভিন্নমত লালন করা হচ্ছে না। ন্যায্য দাবি আদায়ে আইনের আশ্রয় নেওয়ায় জুঁইয়ের সদস্য পদ কেড়ে নেওয়া হয়। জুঁই, শফিকসহ যাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে, তাদের সদস্য পদ ফেরত দিতে হবে। ইউনিয়নকে অসাংবাদিক মুক্ত করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শওকত মাহমুদ বলেন, জাতীয় প্রেস ক্লাব গঠনতন্ত্র মোতাবেক পরিচালনা করতে হবে। আমরা চাই সব পেশাদার সাংবাদিককে সদস্য পদ দেওয়া হোক। ইতোমধ্যে কতিপয় অসাংবাদিককে গঠনতন্ত্র লঙ্ঘনের মাধ্যমে সদস্য পদ দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দল চর দখলের মতো সাংবাদিক সংগঠনগুলো নিয়ন্ত্রণের অপচেষ্টা চালাচ্ছে।

বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাব চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক ও খ্যাতিমান ছড়াকার আবু সালেহ।

সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক নওরোজ সম্পাদক সামছুল হক দুররানী, দৈনিক আমাদের বাংলার মিজানুর রহমান চৌধুরী, বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শাহীন চৌধুরী, সাবেক সহকারী মহাসচিব কাজিন রেজা, সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, আব্দুল গাফফার মাহমুদ, তারিফ রহমান, দৈনিক ইনকিলাবের সাবেক ইউনিট চিফ ওমর ফারুক আল হাদী, ডিইউজের সিনিয়র সদস্য মর্তূজা সাঈদ টিসু, নির্যাতিত সাংবাদিক নেত্রী জেসমিন জুঁই, সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, মো. জাকির হোসেন, নাসির উদ্দিন সিদ্দিকী, জাকির মাজি, জালাল উদ্দিন প্রমুখ।

সমাবেশের সব বক্তা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের পতাকাতলে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION