1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাজারের শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

মাজারের শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :মাজারের শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয় থেকে জারি করা পত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে মাজারে পরিকল্পিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশ জারি করেছে।

এতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে, যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজার অলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ভক্তি-শ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন।

পত্রে মাজারে শান্তিশৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া কোনো জেলায় কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে সে ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করাসহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION