1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গুম হওয়া ৬৪ ব্যক্তির তালিকা কমিশনে পাঠালেন প্রধান বিচারপতি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

গুম হওয়া ৬৪ ব্যক্তির তালিকা কমিশনে পাঠালেন প্রধান বিচারপতি

  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :বাংলাদেশে বিভিন্ন সময়ে গুম হওয়া ৬৪ ব্যক্তির সন্ধান চেয়ে পরিবারগুলোর দেওয়া স্মারকলিপিটি গুম অনুসন্ধান কমিশনের কাছে পাঠিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য গঠিত তদন্ত কমিশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ৬৪ জনের নাম, ছবি, ঠিকানাসহ দেয়া স্মারকলিপিটি পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই স্মারকলিপির সাথে সংযুক্ত গুম হওয়া ব্যক্তিদের তালিকা গুম অনুসন্ধান কমিশনের তদন্তের কাজে সহায়ক হতে পারে বলে প্রধান বিচারপতি এ স্মারকলিপিটি কমিশনের কাছে পাঠিয়েছেন।এর আগে গত ২৮ আগস্ট ‘গুম পরিবারের সদস্য’ ব্যানারে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি দেয়।

এই স্মারকলিপিতে গুমের অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা, পরিবারগুলোর আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া, সরকারি খরচে মামলা পরিচালনার ব্যবস্থাসহ আটটি বিষয়ে প্রধান বিচারপতির সহযোগিতা চাওয়া হয়।

এছাড়া গুম হওয়া ব্যক্তির সন্ধান পাওয়া না গেলে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের জন্য বিশেষ সনদ দেওয়ার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে এই স্মারকলিপিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION