1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে বিএনপি নেতাদের জড়িয়ে মনগড়া মিথ্যা সংবাদ, অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

শ্রীপুরে বিএনপি নেতাদের জড়িয়ে মনগড়া মিথ্যা সংবাদ, অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৩ জন পঠিত

গাজীপুর প্রতিনিধি : ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে মনগড়া মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো:বিল্লাল হোসেন বেপারী।

সোমবার (৯ সেপ্টম্বর)বিকেলে শ্রীপুর পৌর বিএনপির কার্যালয়েএ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন, ৯ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় মাসে ৪শ কোটি টাকার বানিজ্য”গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির”এই শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়।যা সম্পন্ন মিথ্যা বানোয়াট মনগড়া ও ভিত্তিহীন।মিথ্যা সংবাদে প্রকাশ করা হয়েছে গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে বিএনপির একটি কমিটি গঠন করা হয়েছে।

এটা সম্পন্ন মিথ্যা,বানোয়াট কাল্পনিক।বিএনপির নেতাকর্মীদের নিয়ে এধরণের কোন কমিটি গঠন হয়নি।ষড়যন্ত্র মূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে নিজেদের নির্দোষ দাবী করে প্রতিবাদ করেন তিনি।বিল্লাল হোসেন বেপারী আরো বলেন,সংবাদে আমাকে ওই কমিটির সমন্বয়ক উল্লেখসহ জেলা, উপজেলা এবং পৌর বিএনপির পদধারী নেতাকর্মীদের নাম উল্ল্যেখ করা হয়।

সংবাদে বিভিন্ন কারখানা থেকে ঝুট বাণিজ্যের কথাও বলা হয়েছে।এতে আমার তথা দলের সম্মানহানী হয়েছে।আমি এসব ষড়যন্ত্র ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।ওইসব ঘটনার বিষয়ে আমি তথা পৌর বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।যা এই মিথ্যা নিউজে দলের সম্মানহানি দৃষ্টিগোচর হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ব্যর্থ হয়ে আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের মিথ্যা, বানোয়াট, সাজানো মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত মূলক সংবাদ পরিবেশন করাচ্ছে, এ ধরনের মিথ্যা তথ্যে ভরপুর,মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বক্তব্যে আরো বলেন,স্বৈরাচার আওয়ামী দোসররা দেশের অর্থনৈতিক ধ্বংস করার জন্য উঠে পরে লেগেছে,দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে আওয়ামী প্রেতাত্মারা।স্বৈরাচার আওয়ামী দোসর কর্তৃক শিল্প খাতসহ দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।আওয়ামী প্রেতাত্মারা যাতে বিশৃঙ্খলা করতে না পারে এ জন্য সকলকে সজাগ থাকার নির্দেশনা দেন।ঝুট নিয়ন্ত্রণে কোন কমিটি গঠন করা হয়নি।এমন কোন তথ্য শ্রীপুর পৌর বিএনপির কাছে নেই।প্রকাশিত মিথ্যা সংবাদে যেসব নেতাকর্মীকে জড়ানো হয়েছে, তা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।কেউ যদি বিএনপির নেতাকর্মী পরিচয়ে অপকর্ম,চাঁদাবাজি করে,এমন সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক যুগান্তরে গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির”এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পন্ন অসত্য মিথ্যা বিভ্রান্তিকর যা দলের সম্মানহানী ও দৃষ্টিগোচর হয়েছে।এধরণের মনগড়া,মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার,শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাধারণ শাহজাহান সজল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহসান কবীর ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION