1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল

  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ জামিল আহমেদ। সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

 

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯-এর ধারা-৯ (২) অনুযায়ী সৈয়দ জামিল আহমেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

 

 

সৈয়দ জামিল আহমেদ ছিলেন নাট্য নির্দেশক ও পরিচালক। তার জন্ম ১৯৫৫ সালে। ১৯৭৮ সালে নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে গ্র্যাজুয়েশন এবং ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারইক থেকে নাট্যকলা বিষয়ে এমএ ডিগ্রি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে সৈয়দ জামিল আহমেদ ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

তার উল্লেখযোগ্য থিয়েটার প্রযোজনার মধ্যে রয়েছে- সেলিম আল দীনের ‘চাকা’, মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’, পালাগান থেকে করা ‘কমলা রানীর সাগর দিঘী’, মনসা মঙ্গল থেকে ‘বেহুলার ভাসান’, সংযাত্রা থেকে ‘সংভংচং’, রবীঠাকুর অবলম্বনে ‘শ্যামার উড়াল’, কাশ্মিরী কবি আগা শহীদ খানের কাব্য অবলম্বনে ‘রিজওয়ান’, শহিদুল জহিরের উপন্যাস অবলম্বনে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ এবং সবশেষ সারাহ কেইনের ‘ফোর পয়েন্ট ফোর এইট সাইকোসিস’ অবলম্বনে ‘চার দশমিক চার আট, মন্ত্রাস’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION