1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন - Bangladesh Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: মন্ত্রী গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন পুলিশ প্রধান কোটালীপাড়ায় কচুরিপানা পরিষ্কারে এমপি এস এম জিলানী কালীগঞ্জে সড়কের বেহাল দশা ভোগান্তিতে লাখো মানুষ দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল রূপগঞ্জে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩১৬ জন পঠিত
ফারহানা আক্তার,‌ জয়পুরহাট : জয়পুরহাটে ডাকাতির পর হত্যার মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার দাদড়া জন্তিগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ছামসুল হুদা ও মৃত খাজের মৃধার ছেলে মিজান, ভিটি দক্ষিণপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে বাবু, ভিটি প্রধানপাড়ার আব্দুল গফুরের ছেলে জাহিদুল, ভিটির লুৎফর রহমানের ছেলে মুক্তিয়ার ও চকবম্বু পাতারপাড়ার মৃত কিয়ামত আলীর ছেলে সবুর।
এদের মধ্যে জাহিদুল পলাতক রয়েছেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে ১৪জনকে খালাস দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৯ আগস্ট রাতে আসামীরা জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা ভিটি এলাকার মৃত মহিম চন্দ্র মন্ডলের ছেলে প্রতুল চন্দ্রের বাড়িতে ডাকাতি করতে যান। ঘরে ঢুকে ডাকাতরা প্রতুলের ছেলে পলাশের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় প্রতুল বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে মাথায় আঘাত পায়। এরপর ডাকাতরা সেই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে প্রতুল ও তার ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রতুলকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের ভাতিজা উৎপল কুমার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
আদালতের রায়ে অসন্তুষ্ট প্রকাশ করে রাষ্ট্রপক্ষের  আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ খুশি নয়, বাদী যদি আলোচনা সাপেক্ষে উচ্চ আদালতে আপিল করে তাহলে আমি প্রসেসিং করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION