1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বেনজিরের স্ত্রীর ঘের থেকে মাছ চুরি, গ্রেফতার ৩ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি: ঘুষছাড়া সেবা না পাওয়ার অভিযোগ গোবিপ্রবিতে পুনরায় শিক্ষক ক্লাব চালু হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি কারামুক্ত প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী ১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

বেনজিরের স্ত্রীর ঘের থেকে মাছ চুরি, গ্রেফতার ৩

  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩৮৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাবেক আইজিপি বেনজির আহম্মেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজিরের ঘের থেকে মাছ চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা এলাকার ঘের থেকে মাছ ধরার সময় তিনজন যুবককে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় একটি মামলা হয়।

শুক্রবার মাছ চুরির ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ওই ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন- ডহরপাড়া গ্রামের কুঞ্জ সমদ্দারের ছেলে কিশোর সমদ্দার (২০), ফায়েক শেখের ছেলে আলামিন শেখ (২৮) ও পশ্চিমপাড়া গ্রামের তৈয়াবুর রহমানের ছেলে মনির হোসেন (৫০)।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ বলেন, ঘের থেকে মাছ ধরার কথা জানতে পেরে ঘটনাস্থল গিয়ে পুলিশের সহযোগিতায় তিনজনকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি রুই মাছ ও ১টি জাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় অফিস সহায়ক তৈমুর হাওলাদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশিদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাছ চুরি আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION