1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওয়াপাড়ায় ফাতেমা (প্রাঃ) হাসপাতালে আবারও অপারেশনে এক নারীর মৃত্যু - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি: ঘুষছাড়া সেবা না পাওয়ার অভিযোগ গোবিপ্রবিতে পুনরায় শিক্ষক ক্লাব চালু হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি কারামুক্ত প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী ১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

নওয়াপাড়ায় ফাতেমা (প্রাঃ) হাসপাতালে আবারও অপারেশনে এক নারীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩৫৭ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালের জরায়ু নাড়ি অপারেশনে কাজল বেগম(৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার  (১২জুলাই) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভোর আনুঃ ৫ টার সময় ওই নারীর মৃত্যু হয়।

স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই বুধবার ওই নারীকে জরায়ু নাড়ি অপারেশন করার জন্য নওয়াপাড়া ফাতেমা (প্রা) হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতেই ডাক্তার মন্জুরুল মোরশেদ তাকে অপারেশন করেন।

বৃহস্পতিবার (১১জুলাই) বিকালে ওই নারী অসুস্থ হয়ে পড়লে অবস্থা বেগতিক দেখে খুলনায় রের্ফাড করে পাঠিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে শুক্রবার ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কাজল বেগম উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের বুইকারা সরকারি কবর স্থান মোড় এলাকার রনি গাজীর স্ত্রী।

উল্লেখ‍্য, গত ৩০ জুন রাত আনুঃ সাড়ে ৭ টার সময় বিতর্কীত ওই (প্রাঃ) হাসপাতালে ভুল অপারেশনে ইতি বেগম নামের একজন নারীর মৃত্যুর ঘটনায় অনিয়ম তদন্ত চলমান থাকা অবস্থায় আবারও অপারেশনের এক রোগীর মৃত্যু হল। চিকিৎসার নামে অপচিকিৎসা বন্ধ করতে জরুরি পদক্ষেপ নিতে সিভিল সার্জন যশোরের দৃষ্টি আকর্শন করেছেন সচেতন মহল।

এবিষয়ে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবোনা, আপনারা ডাক্তারের সাথে কথা বলেন।

এবিষয়ে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালের চিকিৎসক মন্জুরুল মোরশেদ বলেন, রোগীর খিচুনী রোগ ছিল, তাই অপারেশনের ধাক্বা সামলাতে পারেনি।

তদন্তাধীন অবস্থায় এ রকম জটিল অপারেশন কেন করলেন জবাবে তিনি বলেন, সিভিল সার্জন যশোরের কাছ থেকে অনুমতি নেওয়া আছে।

এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওহিদুজ্জামান বলেন, নারীর মৃত্যুর বিষয়টি আমি শুনেছি, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION