1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের নিজস্ব অ্যাপস উদ্বোধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের নিজস্ব অ্যাপস উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৪২৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের নিজস্ব অ্যাপস উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে কলেজের সম্মেলন কক্ষে এ অ্যাপসের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার। অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাপসের উদ্ভাবক ডায়নামিক হোস্ট বিডির সত্ত্বাধিকারী শিমুল আল-আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফখরুজ্জামানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কলেজের ১৪টি বিভাগের ৭৫ জন শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন।

অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারই অংশ হিসেবে সরকারি বঙ্গবন্ধু কলেজকে স্মার্ট প্রযুক্তির আওতায় নিয়ে আসতে আমরা নিজস্ব অ্যাপস উদ্বোধন করেছি। এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের সাহায্য ছাড়া নিজেরাই অনলাইন সংক্রান্ত কার্যক্রম  করতে পারবে।

তারা মোবাইলেই যে কোন নোটিশের নোটিফিকেশন পাবে। ফলে সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা আগামী দিনের স্মার্ট প্রযুক্তির চ্যালেঞ্জ মেকাবেলায় এখন থেকেই প্রস্তুত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION