1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে হিন্দু সম্প্রদায়কে জমি চাষে বাধা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক বন্দর উপজেলায় ২টি চুনা কারখানা ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা

বাউফলে হিন্দু সম্প্রদায়কে জমি চাষে বাধা

  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩৪৬ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের এক হিন্দু পরিবার তাদের পৈত্রিক জমি চাষ করতে গেলে ফারুক সিকদার (৪৮), কবির সিকদার (৪৫), হারুন সিকদার (৪০)সহ অন্যান্যরা বাধা দিয়ে তাদেরকে পিটিয়ে জমি থেকে উঠিয়ে দিয়েছেন।
প্রতিপক্ষের মারধরে নারীসহ ৩জন গুরুতর জখম হলে স্বজনরা তাদেরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।
বুধবার সকালে ওই ঘটনা ঘটেছে। এব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাতুড়ি পেটায় গুরুতর আহত পরেশ বিশ্বাস (৩৫) জানান, বগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চন্দনবাড়িয়া গ্রামের ৩২০ নং খতিয়ানের ৩৯১৪, ৩৯১৫, ৩৯১৭ সহ আরো কয়েকটি দাগের ৬০ শতাংশ জমি আমরা পৈত্রিক আমল থেকে চাষাবাদ করে ভোগ করে আসছি। প্রতিবছরের মত বুধবার সকালে আমি জমি চাষ করতে যাই। এসময় ফারুক সিকদার, কবির সিকদার, হারুন সিকদারসহ অন্যান্যরা সংঘবদ্ধ হয়ে আমাকে জমি চাষে বাধা দেয়।
এনিয়ে কথা কাটাকাটি হলে তারা আমাকে হাতুড়ি, দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তাদের সাথে রাম দা, লোহার রড এবং জিআই পাইপও ছিল।  আমার ডাকচিৎকারে আমার বাড়ির মানবিকা বিশ্বাস (৫০) ও পলাশি বিশ্বাস (৩০) আমাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরকেও হাতুড়ি ও রড দিয়ে এলোপাতারি মারধর করে গুরুতর জখম করে। পরে এলাকার লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসেন।
এবিষয়ে জানতে হারুন সিকদারের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তারা ফিরে আসার পর  বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION