1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকা-কুয়াকাটা মহাসড়কে কোটা সংস্কার আন্দোলনে পবিপ্রবি শিক্ষার্থীদের অবরোধ - Bangladesh Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: মন্ত্রী গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন পুলিশ প্রধান কোটালীপাড়ায় কচুরিপানা পরিষ্কারে এমপি এস এম জিলানী কালীগঞ্জে সড়কের বেহাল দশা ভোগান্তিতে লাখো মানুষ দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল রূপগঞ্জে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে কোটা সংস্কার আন্দোলনে পবিপ্রবি শিক্ষার্থীদের অবরোধ

  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩১২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে পদ্ধিত সংস্কারের স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (প্রবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার বেলা  ১১টায় থেকে বেলা ২টা পর্যন্ত দুমকির লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ।

এতে পটুয়াখালী, কুয়াকাটা, বাউফল, গলাচিপা, দশমিনা চলাচল করা যানবাহন আটকা পড়ে।

এ সময় শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের  টিএসসির সামনে থেকে ‘বাংলা ব্লকেট’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে মেইন গেটে এসে শেষ হয়।

আন্দোলনরত শিক্ষার্থী আশরাফুল ইসলাম নোমানী বলেন, আমরা স্থায়ী সমাধান চাই। কোটা নিয়ে বারবার টালবাহানা দেখতে চাই না। সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করতে হবে। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে। এ দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে আমরা রাজপথে থাকব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION