1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা ও দায়রা জজকে জেলা আইনজীবী সমিতির ফুলেল শুভেচ্ছা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা ও দায়রা জজকে জেলা আইনজীবী সমিতির ফুলেল শুভেচ্ছা

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৮৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ড.মোঃ আতোয়ার রহমানকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টায়
ড. শেখ ফজলুল করিম সেলিম ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা ও দায়রা জজকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি ও জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এড. এম এম নাসির আহমেদের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ আতোয়ার রহমান।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. এম জুলকদর রহমানের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) মোঃ হায়দার আলী খোন্দকার, গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি এড. মুন্সী আতিয়ার রহমান, বারবার নির্বাচিত সাবেক সভাপতি এড. সুনীল কুমার দাস, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি, সিনিয়র আইনজীবী এড. চৌধুরী খসরুল আলম, জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. মোঃ আজগর আলী খান।

এসময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আবু ইব্রাহিম, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুন, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোঃ এনায়েত উল্লাহ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) মোঃ মেহেদী হাসান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সহকারী জজ) মোঃ সফিকুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা রোজী, অনুশ্রী রায়, রেজাউল করিম বাঁধন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল শেখ, মতিউর রহমান, ফাহমিদা পিয়া, মাসুমা রহমান, আফরোজা বিনতে শহীদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবির হোসেন সহ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ আতোয়ার রহমান তার বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমি, গর্বিত গোপালগঞ্জ জেলায় সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে তাকে নিযুক্ত করায় তিনি গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সকল সদস্যগণের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। আদালতে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION