1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে বাড়ি লুট করতে দুষ্কৃতকারীদের হানা, থানায় অভিযোগ - Bangladesh Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: মন্ত্রী গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন পুলিশ প্রধান কোটালীপাড়ায় কচুরিপানা পরিষ্কারে এমপি এস এম জিলানী কালীগঞ্জে সড়কের বেহাল দশা ভোগান্তিতে লাখো মানুষ দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল রূপগঞ্জে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অভয়নগরে বাড়ি লুট করতে দুষ্কৃতকারীদের হানা, থানায় অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৩০ জন পঠিত

অভয়নগর প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে উজ্জ্বল মোড়ল(৪২) নামের এক ফল ব্যবসায়ীদের বাড়িতে দুষ্কৃতকারীরা বাড়ি লুট করার উদ্দেশ্য হানা দিয়ে বাড়ির গেট ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলার লক্ষিপুর গ্রামের মৃত- ইসমাইল মোড়লের ছেলে উজ্জ্বল মোড়ল বাদি হয়ে অভয়নগর থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রবিবার ৭ জুলাই দিবাগত রাত আনুঃ ১২.৪০ মিনিটের সময় উপজেলার লক্ষীপুর গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী উজ্জ্বল একজন ফল ব্যবসায়ী, ঘটনার রাতে তার বাড়িতে ব্যবসার ১ লাখ ৮০ হাজার টাকা সেই টাকা লুট করার উদ্দেশ‍্যে আসামিরা ভুক্তভোগীকে বাহির থেকে ডাকাডাকি করে।  সরল মনে ভুক্তভোগী উজ্জ্বল গেট খুলে বাড়ির বাহিরে আসিলে আসামিরা তাকে আটকে রেখে বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করে এবং ভুক্তভোগীকে মারপিট করে।

ভুক্তভোগী কৌশলে বাড়ির মধ্যে ঢুকে গেট আটকিয়ে তার স্ত্রীসহ চিৎকার করতে থাকে এবং জরুরি সেবা ৯৯৯ নং এ ফোন করে। এমতাবস্থায় স্থানীয়রা এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা গেট ভাংচুর চালিয়ে ভুক্তভোগীকে হত্যা করার হুমকি দিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী অভিযোগ যাদের বিরুদ্ধে করেছেন তারা হল উপজেলার লক্ষীপুর গ্রামের ফারুক মল্লিকের ছেলে সুজন মল্লিক (২২), একই এলাকার আবু বক্কার মোল্লার ছেলে রুবেল(৩৮), রুবেলের ছেলে তামিম(১৯)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত সূজন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব‍্যবসাসহ পুলিশের সোর্স হিসাবে কাজ করে। পুলিশ সঠিক তদন্ত করলে তার সকল অপকর্মের সত‍্যতা মিলবে।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION