1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে যৌতুক মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতা কারাগারে - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে যৌতুক মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতা কারাগারে

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৮৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে যৌতুক মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন বিজ্ঞ বিচারিক আদালত।

বুধবার (৩ জুন) বিজ্ঞ কাশিয়ানী আমলী আদালতের বিচারক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা রোজী, বাদী ছাবিকুন নাহার পারুলের দায়েরকৃত কাশিয়ানী সি.আর ৩৫০/২৪, ধারা ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আসামী ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মোঃ সবুজ আল সাহাবা আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মোঃ সবুজ আল সাহবা কাশিয়ানী উপজেলার মোঃ বাকলেচুর রহমানের ছেলে। এর আগে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠায় তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।

বাদী পক্ষের মূল আইনজীবী ছিলেন, গোপালগঞ্জ জজ কোর্টের এ্যাড. জাবের আলম মোল্লা ও তার সাথে ছিলেন জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি এ্যাড. এম এম নাসির আহমেদ। অপরদিকে, আসামী পক্ষের আইনজীবী ছিলেন, সিনিয়র এ্যাড. এম এ সেলিম। মামলার আরজি সূত্রে জানা গেছে, আসামী মোঃ সবুজ আল সাহাবা বাদীর প্রথম স্বামীর মৃত্যুর পর ২০১৫ সালে বাদিনীকে ইসলামী শরা – শরিয়ত মূলে বিবাহ করেন। আসামী ছাত্রলীগ নেতা বিধায় বিবাহ রেজিস্ট্রি না করেই বাদিনীকে শরা মূলে বিবাহ করে ঘর সংসার শুরু করেন। পরে ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি আসামি বাদিনীকে রেজিস্ট্রি কাবিন মূলে বিবাহ করে বিবাহ রেজিস্ট্রি করেন এবং বাদীনির নিকট থেকে বিভিন্ন সময়ে আসামী ৬০ লক্ষ টাকা ধার নেন। পরবর্তীতে, আসামী বাদীনির নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে আপোষ-মীমাংসার পরেও বাদীনি ও তার পরিবার যৌতুক প্রদানে অপারগতা জানালে আসামী বাদীনিকে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION