1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৩৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় বাস- মোটরসাইকেল সংঘর্ষে নাফিস শাহরিয়ার আকাশ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ গাইবান্ধা শহরের ব্রিজ রোড কালীবাড়ি এলাকার শামসুল হকের ছেলে। নাফিস শাহরিয়ার আকাশ পেশাগতভাবে একজন ফটোগ্রাফার ছিলেন।
স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে সোনার বাংলা পরিবহন একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে বাসটি গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ ঘটনায় নাফিস শাহরিয়ার আকাশ নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। রাহি নামে অপর এক মোটরসাইকেল আরোহীকে ফায়ার সার্ভিস ও  স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়।  আহতদের গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা । তিনি বলেন ঘটনাটি খুবই দুঃখজনক। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এই সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও দুজন গুরুতর আহত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION