1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বেদখল সরকারি জমি, উন্নয়ন কাজে বাঁধাগ্রস্থ - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

বাউফলে বেদখল সরকারি জমি, উন্নয়ন কাজে বাঁধাগ্রস্থ

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৯৬ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৩নং ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া বাজার এলাকায় সরকারি জমি দখল করে  দোকানঘর, মাছের ঘের ও মুরগির খামার করেছেন স্থানীয় ক্ষমতাসিন ও বিরাধী দলীয় প্রভাবশালীরা।

ভূমি অফিসের অসাধু কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারি জমিতে অবৈধ স্থাপণা তুলে দীর্ঘদিন ধরে ব্যবাসা-বাণিজ্য করে আসছেন তারা। এদিকে জমির অভাবে বাজার সম্প্রসারণ প্রকল্প ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজ আটকে পড়ে রয়েছে।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর দেখছি-করছি বলে সময় ক্ষেপণ করছেন। সরেজমিনে দেখা গেছে,  গত ২৬ জুন ওই সরকারি জমি উদ্ধারের জন্য লাল নিশান টাঙ্গিয়ে  দেওয়া হলেও প্রশাসন নিরব থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন উন্নয়ন কর্মকান্ডের সাথে জড়িত ব্যাক্তি ও সাধারন মানুষ।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ধুলিয়া ইউনিয়নের  ঘুরচাকাঠী মৌজায়  সরকারি খাস খতিয়ানের ১০/১৫৮৭ দাগে ২.৭০ একর জমি রয়েছে। যার মধ্যে ধুলিয়া বাজার এলাকায়  প্রায় ৮০ শতাংশ  জমি খাস রয়েছে।এসব জমি দীর্ঘদিন ধরে ক্ষমতাসিন ও বিরোধী দলীয় প্রভাবশালীরা দখল করে ব্যবসা-বাণিজ্য করে আসছে। ভূমি অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারি জমিতে পাকা দোকান ঘর, মুরগির খামার ও মাছের ঘের করেছেন ওই প্রভাবশালীরা। সম্প্রতি স্থানীয় এমপি ধুলিয়া বাজার সম্প্রসারণের জন্য বরাদ্দ দিলেও   সরকারি জমি বেদখল থাকায় বাজার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা যাচেছ না। ধুলিয়া বাজারের প্রধান সড়কের পশ্চিম পাশে সরকারি জমিতে ২০ থেকে ২২ টি পাকা ও আধা পাকা ঘর রয়েছে। এসব দোকানঘর অন্যজনের কাছে ভাড়াও দিয়েছেন দখলদাররা। দোকান ঘরের পিছনের ডোবা-নালায় মুরগির খামার ও মাছের ঘের করা হয়েছে। সরকারি জমিতে এসব দোকান ঘরের মধ্যে স্থানীয় বাসিন্দা সুমন মিয়ার ৪টি,সজল ওঝার ৩টি, সুশান্ত ওঝার ২টি, ইউনিয়ন যুবদল নেতা নাসির উদ্দিনের ১টি ও মিজান হাওলাদারের দখলে ২টি ঘর রয়েছে।

বাজার উন্নয়নের স্বার্থে সরকারি ওই জমি ছেড়ে দিতে বারবার বলা হলেও দখলদাররা জমি ছাড়ছেন না।  সর্বশেষ গত ২৬ জুন স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস সীমানা নির্ধারণ করে লাল নিশান টাঙ্গিয়ে  দেন। কিন্তু জমি উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। স্থানীয়রা জানান, সরকারি জমি দখল করে স্থাপণা করেছেন প্রভাবশালীরা। তারা নিয়মিত ভূমি অফিসে টাকা দিয়ে জমি দখলে রাখছেন।

এবিষয়ে ধুলিয়া ইউপি চেয়ারম্যান মু. হুমায়ন কবির জানান, বাজার উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু  সরকারি জমি বেদখল থাকায় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। তিনি ব্যবস্থা নিবেন বলছেন।

দখলদারদের কাছে ম্যানেজ হওয়ার বিষয়টি অস্বীকার করে ধুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম খান বলেন, প্রাথমিক ভাবে খাস জমির সিমানা নির্ধারণ করে সেই জমিতে লাল নিশান টাঙ্গিয়ে জমি দখলে নেওয়া হয়েছে। অবৈধ স্থাপণা উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসন ব্যবস্থা নিবেন।

বাউফল উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু বলেন, উন্নয়ন কর্মকান্ডের সাথে আমরাও জড়িত। সরকারি জমি খালি করতে বলা হয়েছে। যদি স্ব-ইচ্ছায় চলে না যান, তাহলে উচ্ছেদ অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION