1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ভাইপোর বসতবাড়ি ভাংচুর করে লুটপাট করার অভিযোগ চাচার বিরুদ্ধে - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

অভয়নগরে ভাইপোর বসতবাড়ি ভাংচুর করে লুটপাট করার অভিযোগ চাচার বিরুদ্ধে

  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৮৬ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ভাইপো নুরুজ্জামান দপ্তরীর বসবাস করা ঘরবাড়ি ভাংচুর করে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৬ জুন) সকাল আনুঃ ১০ টার সময় উপজেলার ধোপাদী দপ্তরী পাড়ায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার ধোপাদী দপ্তরী পাড়া গ্রামের ইসমাইল দপ্তরীর ছেলে নুরুজ্জামান দপ্তরী। ধোপাদী দপ্তরীপাড়ার মৃত-তবিবর দপ্তরীর ছেলে মোঃ ইকরাম দপ্তরী (চাচা) ও তার দুই ছেলের বিরুদ্ধে অভয়নগর থানায় ঘটনা উল্লেখ করে  একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ধোপাদী মৌজার আর এস১০৯৯ নং খতিয়ান ও আরএস ৪৬৯৮, ৪৭০০ নং দাগে মোট ৪৭ শতাংশ জমির মধ্যে ০৩.৩০ শতাংশ জমি ভুক্তভোগী তার ফুফুর কাছ থেকে নগদ টাকায় কিনে দলিল করে ঘরবাড়ি তৈরি করে স্ত্রী সন্তান নিয়ে  বসবাস করে আসছেন। কিন্তু ভুক্তভোগী নুরুজ্জামানের ছোট চাচা দীর্ঘদিন ওই জমি থেকে উচ্ছেদ করার জন্য ভাইপো ভুক্তভোগীকে হুমকি দিয়ে আসছে। যে কারণে বিবাদি চাচা ওই ভাইপোর বসবাস করা জমি নিজের দাবি করে বিজ্ঞ আদালতে একটি ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা করে। সেই মামলায় উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অভয়নগর থানা পুলিশ নোটিশের মাধ্যমে সতর্ক করে। ওই মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় গত ২৩ জুন জমি লোভী চাচা ওই জমি দখল নিতে ইট ফেলে। যে কারনে ভুক্তভোগী চাচাসহ তার ২ ছেলের বিরুদ্ধে অভয়নগর থানায় অভিযোগ করে। সেই অভিযোগে মিমাংসার কথা বলে ভুক্তভোগীর চাচাসহ  তার ছেলেরা সংগঠিত হয়ে ২৬ জুন বুধবার সকালে ভুক্তভোগীর বসত ভিটা বাড়ি ভাংচুরসহ মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং ঘরে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী তার অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগীর আর এক চাচা হারুন দপ্তরী বলেন, আমি থেকে আমার বোনের ওই জমি ভাইপো নুরুজ্জামানকে কিনে বসবাস করতে দিয়েছিলাম। কিন্তু আমার ওই ভাই আমাদের কোন কথা না শুনে আজ আমার ভাইপোর ঘরবাড়ি ভাংচুর করে, এখন আইন যা করে আমরা আর কি করবো? আমার ওই ভাই কারো কথা শুনেনা। এবিষয়ে মোঃ ইকরাম দপ্তরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন কেটে দিয়েছেন যে কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION