1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যুবলীগ নেতা মুরাদ হত্যা মামলায় ৭ জনের আদালতে আত্মসমর্পণ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

যুবলীগ নেতা মুরাদ হত্যা মামলায় ৭ জনের আদালতে আত্মসমর্পণ

  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৩৫ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হত্যা মামলায় সাতজন আদালতে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন নওয়াপাড়া পৌরসভার তরফদারপাড়ার মৃত ওবেদ আলী ফারাজীর ছেলে শাহিন ফারাজী, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে কে এম আলী, আব্দুস জলিল শেখের ছেলে কাউন্সিলর আব্দুস সালাম, মৃত বারিক শেখের ছেলে আজিম শেখ, মৃত রহিমের ছেলে বিল্লাল হোসেন, মজিদ খার ছেলে রুহুল আমি খা এবং জলিল শেখের ছেলে আলমগীর শেখ।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে নওয়াপাড়া বাজার থেকে হেঁটে তরফদারপাড়ার বাড়ির দিকে যাচ্ছিলেন যুবলীগ নেতা মুরাদ। তিনি বাড়ির অদূরে কবরস্থানের কাছে পৌঁছালে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তার একটি হাত ও পা বিচ্ছিন্ন করে দেয় এবং এলোপাথাড়ি কুপিয়ে ভুড়ি বের করে ফেলে। তার চিৎকার শুনে স্থানীয়রা বেরিয়ে এসে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার বোন লিলি বেগম ১০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। আসামিরা এতদিন আত্মগোপনে থেকে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION