1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩১৫ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : নিখোঁজের দুইদিন পর গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ । উদ্ধারকৃতরা হলেন ফারুক হোসেন (৫০) ও সোনামিয়া (৫৫)।
শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পুরান ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর থেকে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ২৬ তারিখ বুধবার রাতে নিখোঁজ হন তারা।
তাদের মধ্যে ফারুক হেসেন দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি তিন নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, গত বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হয় ফারুক ও সোনা মিয়া। পরে অনেক খোঁজ-খুঁজির এক পর্যায় আজ সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান।
তিনি বলেন, শুক্র বার সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের যমুনানদীর গলনার চর ও বাইনকার চর এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, জানা গেছে তাঁরা জুয়া খেলার সাথে সম্পৃক্ত ছিল।  সুরতহাল রিপোর্ট, পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং পারিপার্শ্বক তদন্ত শেষে ঠিক কী কারণে ঘটনা ঘটেছে তা জানা যাবে। তবে এখুনি কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION