1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিদ্যুৎ না থাকার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - Bangladesh Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: মন্ত্রী গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন পুলিশ প্রধান কোটালীপাড়ায় কচুরিপানা পরিষ্কারে এমপি এস এম জিলানী কালীগঞ্জে সড়কের বেহাল দশা ভোগান্তিতে লাখো মানুষ দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল রূপগঞ্জে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বিদ্যুৎ না থাকার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩৫৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : চার দিন ধরে বিদ্যুৎ নেই গাইবান্ধা সদরের লক্ষীপুরের সালাম বাজার এলাকায়।
বৃহস্পতিবার বিকেলে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের অনিয়ম, দুর্ণীতি ও সীমাহীন লোডশেডিংসহ গেল চার দিন থেকে বিদ্যুৎ না থাকার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বন্ধ হয়ে বক্তব্য রাখেন, ভুক্তভোগী সাজু মিয়া, নাজমুল হক, রাসেল মিয়া, প্লাবনসহ অন্যরা। এসময় ঘটনাস্থলে সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ, একটি লাইন বিচ্ছিন্ন করার ঘটনাকে কেন্দ্র করে পল্লী বিদ্যুত কর্মচারীদের সাথে এলাকাবাসির তর্কবিতর্ক হয়। তারা এই তুচ্ছ ঘটনাকে বিকৃত করে স্থানীয়দের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। এতে করে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
বক্তারা বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে গত ৪দিন ধরে সালামের বাজার এলাকার বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। আসন্ন এইচএসসি, স্কুল ও মাদ্রাসার পরীক্ষার্থীরা আলোর অভাবে লেখাপড়া করতে পারছে না। অটো রিক্সা, ভ্যান চার্জ দিতে না পেরে এসবের চালকদের উপার্জন বন্ধ হয়ে গেছে।
তারা আরও বলেন, এই এলাকায় পল্লী বিদ্যুত কর্মীরা মন গড়া বিদ্যুত বিল দিয়ে দিনের পর দিন হয়রানী করছেন। তাদের এইসব কাজের  প্রতিবাদ করলে মামলার হুমকি দেয়া হয়।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, পল্লী বিদ্যুতের পক্ষ থেকে তাদের কর্মীদের মারধর করার অভিযোগ এনে ৫-৭জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION