1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে খাল দখল মুক্ত না করেই ফিরতে হলো ম্যাজিষ্ট্রেটের - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

বাউফলে খাল দখল মুক্ত না করেই ফিরতে হলো ম্যাজিষ্ট্রেটের

  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩৬৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর বাজার খাল দখলমুক্ত না করেই ফিরে গেলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেশবপুর ডিগ্রী কলেজ সংলগ্ন বাজার খালটি দখল করে স্থানীয় কয়েকজন প্রভাবশালী দোকানঘর নির্মাণ করেন। ওই প্রভাবশালীদের একাধিকবার নোটিশ দেওয়ার পরও অবৈধ স্থাপণা সরিয়ে না নেওয়ায়  সোমবার উচ্ছেদ অভিযান চালায় পটুয়াখালী জেলা প্রশাসনের একটি টিম।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেনমং রাখাইন। তিনি বুলডোজার দিয়ে ৭টি স্থাপণা গুড়িয়ে দেন। শেষ পর্যন্ত রহস্যজনক কারনে খালের উপর থাকা দুইটি দোকান উচ্ছেদ না করেই তিনি পটুয়াখালী ফিরে যান।  এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের এক শিক্ষক বলেন, খালটির পাশে থাকা ৭টি স্থাপণা গুড়িয়ে দেওয়া হল। অথচ খালের উপরে থাকা মাইনুল তালুকদার ও রিপন তালুকদারের অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়নি। এটা কেমন বিচার হল? নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর এভাবে পক্ষপাতিত্ব করার ঠিক হয়নি। দ্রুত ওই অবৈধ স্থাপণা উচ্ছেদ করে খালটি দখলমুক্ত করার দাবী করেন তিনি।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেনমং রাখাইন বলেন, শিগগিরই আবার ওই অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION