1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাউফলে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৬৫ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নানা আয়োজনে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

রবিবার সকাল ৯ টার দিকে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় জনতা ভবনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জনতা ভবন থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বাংলা সংলগ্ন ইলিশ চত্বরে উপজেলা আ.লীগের সহ-সভাপতি সামসুল আলম মিয়ার সভাপতিত্বে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন খান, কেন্দ্রীয় আ.লীগের উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য রায়হান সাকিব, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও ভাইস চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, পৌর আ.লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION