1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

বাংলাদেশ আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩৯১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, গোপালগঞ্জ জেলা এবং টু্ঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

রোববার (২৩ জুন) সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে তারা পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, শিক্ষা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বেগম শামসুন নাহার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য এস এম কামাল, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা কে.খান উপস্থিত ছিলেন।

এছাড়াও কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা পরিষদের চেয়ারম্যান এড. মুন্সী আতিয়ার রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) উখিংমে, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সদস্য বিএম লিয়াকত হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION