1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বরযাত্রী নিয়ে সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বরযাত্রী নিয়ে সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯

  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩২৬ জন পঠিত

বরগুনা সংবাদদাতা : বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে গেছে।এতে এখন পর্যন্ত মাইক্রোবাসে থাকা ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার দুপুরে উপজেলার চাওড়া ইউনিয়নের হলদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাইক্রোবাসে করে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বরযাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছালে সেতুটি ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এতে খালে ডুবে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন জানান, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাইক্রোবাসটি এখনো পানির নিচে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION