1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ দুই যুবক গ্রেপ্তার - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষোভ জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ

বাউফলে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ দুই যুবক গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৩৩৫ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নগদ ৫৬ হাজার টাকা, ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও ৩ হাজার টাকার রুপার অলংকারসহ মোঃ শাকিল আকন (২৫) ও তৌফিকুর রহমান রাসেল (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে জব্দকৃত মালামালসহ গ্রেপ্তারকৃতদের পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঈদুল আযহার পরের দিন রাতে বাউফল পৌর শহরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের উত্তর পাশে তিনতলা বিশিষ্ট একটি ফ্লাটের নিচতলা ও দোতালায় চুরি হয়। ওই দুই ফ্লাটের একটিতে বাউফল থানার এসআই আশ্রাফুল ও আবুল বশার নামের এক ব্যক্তি ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি চলে যান। ছুটি শেষে তারা ফিরে এসে দেখেন ফ্লাটের বাসার দরজার তালা ভাঙ্গা। ওই দুই ফ্লাট থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল চুরি হয়ে যায়।
এ ঘটনায় আবুল বশার বাদি হয়ে বুধবার রাতে বাউফল থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দিন দিবাগত রাত ২টার দিকে শাকিল ও তৌফিক নামের দুই যুবককে গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী চোরাইকৃত মালামালের মধ্যে নগদ ৫৬ হাজার টাকা, ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও ৩ হাজার টাকার রুপার অলংকার উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত শাকিল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাসিন্দা আঃ মন্নান আকনের ছেলে এবং তৌফিক বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা তোফাজ্জেল হোসেনের ছেলে।
বাউফল অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, গ্রেপ্তারকৃত শাকিল ও তৌফিকসহ জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION