1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ার আবাসিক হোটেল থেকে প্রাক্তন বন কর্মকর্তার মৃতদেহ উদ্ধার - Bangladesh Khabor
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২ এলডিসি থেকে উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

কলাপাড়ার আবাসিক হোটেল থেকে প্রাক্তন বন কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৫৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বন্দর আলীপুরে একটি আবাসিক হোটেল থেকে শফিকুর রহমান (৭০) নামের এক অবসরপ্রাপ্ত বন কর্মকর্তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মহিপুর পুলিশ বুধবার বুধবার বেলা ১১টায় একটি আবাসিক হোটেলের দরজা ভেঙে তার মৃতদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম শফিকুর রহমান তিনি  চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার বাখরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, তিনি ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভাই ভাই আবাসিক হোটেলের ১১নং কক্ষটি ভাড়া নিয়ে এ কা থাকতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বুধবার সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকা ডাকি করলে তার কোন সারা শব্দ না পেয়ে লোকজন খবর দেয়। এসময় হোটেলের জানালার ফাঁকা দিয়ে তাকে খাটের পাশে পড়ে থাকতে দেখা যায় এবং টিভি চলতে দেখা যায়। এরপর হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, আমরা এসে দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করি। পটুয়াখালী থেকে ক্রাইমসিনের সদস্যরা এসেছেন। তাদের কাজ শেষে, মৃতদেহটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যায়নি তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION